ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত, একজনের লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নতুন করে আরও দুই বাংলাদেশি প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার বৈরুতের বাংলাদেশ দূতাবাস
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়
লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত, একজনের লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নতুন করে আরও দুই বাংলাদেশি প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে একই এলাকায় গত সোমবার আরেকটি হামলায় আরও দুই বাংলাদেশির প্রাণহানি ঘটে। ফলে এখন পর্যন্ত মোট চারজন বাংলাদেশি এই হামলায় নিহত হয়েছেন। দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১১ মে রাতে নাবাতিয়েহ অঞ্চলের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।


হামলার পর বুধবার লেবানিজ সেনাবাহিনী ও রেডক্রসের সহায়তায় ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে ওই মরদেহটি আরেক বাংলাদেশি প্রবাসী কর্মী রাজিব শনাক্ত করেন, যা শুভ কুমার দাসের বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মরদেহটি নাবাতিয়েহ নাযদ হাসপাতালে রাখা আছে।


অন্যদিকে, একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে লেবানিজ আর্মি ও রেডক্রস এখনো পুরোপুরি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের