ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

হৃদযন্ত্রে ব্লক, যুক্তরাজ্যে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যে অবস্থানকালে হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ জটিলতা ধরা পড়েছে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন–এর। চিকিৎসকরা জানান,
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়
হৃদযন্ত্রে ব্লক, যুক্তরাজ্যে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যে অবস্থানকালে হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ জটিলতা ধরা পড়েছে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন–এর। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রের একটি ধমনীতে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) বসানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক। মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল–এ তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করা হয়।


রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে জানানো হয়, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসা সফলভাবে শেষ হওয়ার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রেস উইং আরও জানায়, রাষ্ট্রপতি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর থেকে নিয়মিত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের এই হাসপাতালে আসা-যাওয়া করছেন। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, চলতি চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী