ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই

ফরিদপুরের নগরকান্দায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই

ফরিদপুরের নগরকান্দায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী মো. ছলেমান বিশ্বাসকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। অভিযুক্ত আমির আলী বিশ্বাস আহত ছলেমান বিশ্বাসের আপন ছোট ভাই বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার পারিবারিক উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে রাস্তার ওপর দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে আমির আলী ধারালো দা দিয়ে বড় ভাই ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তার বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


ঘটনার পর স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় ছলেমান বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত আমির আলী এলাকা ছেড়ে পালিয়ে যান।


নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের