ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আসামীকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে একাধিক হত্যা মামলাসহ রাষ্ট্রের কাজে বাধাদান দেয়া আসামীকে সাথে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:২৪ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:২৪ সময়
আসামীকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের ছবি : সংগৃহীত
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে একাধিক হত্যা মামলাসহ রাষ্ট্রের কাজে বাধাদান দেয়া আসামীকে সাথে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। তিনি রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামিলীগের দলীয় মনোনয়ন চেয়ে বাদ পড়েন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করার সময় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর সাথে  ছিলেন অস্ত্র মামলা, রাষ্ট্রীয় কাজে বাঁধা প্রদান, হত্যা মামলা ও লুটপাট, ভাঙচুর সহ ৮-৯ টি মামলার আসামী রাজিব সরকার(৩৫) ।

এছাড়া রায়পুরা উপজেলার মরজাল ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানজিদা সুলতানা নাসিমা, অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুল হক বাবুলসহ আরও ২-৩ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি।

পরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং নেটিজেনদের বিভিন্ন সমালোচনা, নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

অভিযুক্ত রাজিব সরকার বলেন, "আমি নরসিংদী জেলা পরিষদের নির্বাচিত সদস্য। জনপ্রতিনিধিরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার নামে যে মামলা গুলো ছিল, অধিকাংশ রায় হয়ে গেছে, যেখানে আমাকে আদালত বেকসুর খালাস দেয়া হয়েছে।

তবে, ২-৩ টি মামলা রয়েছে যেগুলোতে জামিনে আছি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং আমি আশাবাদী আদালত আমাকে বেকসুর খালাস দিবে।"

তিনি মিজানুর রহমানের সাথে মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিতি নিশ্চিত করে বলেন, "আমি মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলাম ঠিক আছে। কিন্তু আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অন্য কাজে গিয়েছিলাম।"

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, "আমি একজন নিরীহ মানুষ, সংসদ পদে নির্বাচন করতেছি। খড়কুটা ধরে আমি বাঁচার চেষ্টা করবো। রাজিব একজন জনপ্রতিনিধি এবং আমার সাথে থেকে মনোনয়ন জমা দিলে অপরাধ হিসেবে দেখছি না।"

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, "রাজীব সরকারের অপরাধের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

তবে, এমন একজন ব্যক্তিকে সাথে নিয়ে মিজানুর রহমান আমাদের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেয়া সঠিক হয় নি। পুলিশকে আমরা অবহিত করবো এবং খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ