ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা ঠেকাতে ডিসিদের হটলাইন ব্যবহারের নির্দেশ

দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে দুদকের নাম
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:১ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:১ সময়
দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা ঠেকাতে ডিসিদের হটলাইন ব্যবহারের নির্দেশ

দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে দুদকের নাম ব্যবহার করে সংঘটিত প্রতারণা রোধে জনগণকে সতর্ক থাকার এবং দ্রুত হটলাইন ১০৬-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে এসব কথা জানান দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।


তিনি বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় দুদকের চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ডিসিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে তাদের সহযোগিতা কামনা করা হয়েছে। দুদক সচিব আরও জানান, সম্প্রতি মাঠপর্যায়ে দুদক ও বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়েছে। এ ধরনের ঘটনায় জনগণকে সতর্ক থাকতে হবে। কেউ যদি দুদকের নাম ব্যবহার করে প্রতারণা করে, তবে সঙ্গে সঙ্গে ১০৬ নম্বরে জানাতে হবে। প্রয়োজনে জেলা দুদক কার্যালয় বা সরাসরি কর্তৃপক্ষকেও অবহিত করা যাবে।


মোহাম্মদ খালেদ রহীম বলেন, প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে। তিনি আরও জানান, সভায় দুর্নীতি দমনে দুদকের চলমান মামলা, গ্রেপ্তার এবং সম্পদ জব্দসহ বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে। মাঠপর্যায়ের প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকলে দুর্নীতি প্রতিরোধ আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী