ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও গুলি

খুলনা নগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক যুবক রাজু হাওলাদার (৩৮) গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও গুলি

খুলনা নগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক যুবক রাজু হাওলাদার (৩৮) গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আবারও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এর আগে খুলনা নগরের কোবা মসজিদ সংলগ্ন এলাকায় তিনি পেটে গুলিবিদ্ধ হন। তবে ওই গুলির ঘটনা কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রূপসার কুদির বটতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।


লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, প্রথম গুলির ঘটনা কোথায় ও কীভাবে ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। হাসপাতালে রাজুর পেটে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, চিকিৎসার জন্য নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তারা শুনেছেন এবং নিরাপত্তার অনুরোধের পর পুলিশ সহায়তা দিয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী