ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

শাপলা গণহত্যার শিকারদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি দিতে হবে: আখতার হোসেন

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘটনায় নিহতদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দায়ীদের বিচারের আওতায়
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৩০ সময়
শাপলা গণহত্যার শিকারদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি দিতে হবে: আখতার হোসেন

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘটনায় নিহতদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ওই ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ওই ঘটনার স্বীকৃতি ও স্মরণে বাধা দেওয়া হয়েছে।


‘শাপলা গণহত্যা থেকে জুলাই: মানবতাবিরোধী অপরাধ, ঐতিহাসিক দায়, বিচার এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা’ শীর্ষক এই আলোচনায় তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে উগ্রপন্থা বা দমননীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব তারেক রেজা এবং অন্যান্য অতিথিরা।


বক্তারা বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অতীতের সব সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে। নতুবা একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো গঠন সম্ভব হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ