ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬

ইরানের রাজধানী তেহরানের অদূরে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:১৭ সময়
ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬

ইরানের রাজধানী তেহরানের অদূরে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) আন্দিশেহ শহরের আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বাণিজ্যিক ভবনটিতে ২৫০টিরও বেশি দোকান ও ইউনিট ছিল।


ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানায়, বিকেলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দ্রুত দমকল ও উদ্ধারকারী দল পাঠানো হয়। আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাতে বলা হয়, ভবনের বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, উদ্ধার তৎপরতায় সাতটি দল ও অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের