ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরছে বৃহস্পতিবার ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাপায় সন্তানের মৃত্যু দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার, তদবিরে ছাড়া হবে না কাউকে: ডিএমপি কমিশনার শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ

‘বহু মানুষকে চাপা দেওয়ার’ গুজব রটিয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (২ মে) রাতে
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
‘বহু মানুষকে চাপা দেওয়ার’ গুজব রটিয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (২ মে) রাতে তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় ঘটে। নিহত ট্রাকচালকের নাম হান্নান শেখ (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজার থেকে ফরিদপুরের দিকে একটি ট্রাক যাচ্ছিল। পথে সেটি কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়, এতে অন্তত সাতজন আহত হন। এরপর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে ট্রাকটি একাধিক মানুষকে চাপা দিয়েছে। এই গুজবের পর উত্তেজিত জনতা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ট্রাকটিকে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় আটকে ফেলে। সেখানে ট্রাকটি একটি দোকানে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে চালক ও তার সহকারীদের মারধর করা হয় এবং ট্রাকটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা হান্নান শেখকে মৃত ঘোষণা করেন। বাকি দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) চিকিৎসাধীন রয়েছেন। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার অভিযোগ করেছে, গুজবের কারণে নিরীহ একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের বাবা বলেন, দোষ থাকলে আইন আছে, কিন্তু এভাবে পিটিয়ে মারা অমানবিক।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (২ মে) রাতে তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় ঘটে। নিহত ট্রাকচালকের নাম হান্নান শেখ (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজার থেকে ফরিদপুরের দিকে একটি ট্রাক যাচ্ছিল। পথে সেটি কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়, এতে অন্তত সাতজন আহত হন। এরপর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে ট্রাকটি একাধিক মানুষকে চাপা দিয়েছে।

এই গুজবের পর উত্তেজিত জনতা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ট্রাকটিকে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় আটকে ফেলে। সেখানে ট্রাকটি একটি দোকানে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে চালক ও তার সহকারীদের মারধর করা হয় এবং ট্রাকটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা হান্নান শেখকে মৃত ঘোষণা করেন। বাকি দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার অভিযোগ করেছে, গুজবের কারণে নিরীহ একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের বাবা বলেন, দোষ থাকলে আইন আছে, কিন্তু এভাবে পিটিয়ে মারা অমানবিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কামারখন্দে এক বছর ধরে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

কামারখন্দে এক বছর ধরে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা