ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। রোববার (৩ মে) রাত ৯টায়
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে জানায়, সংরক্ষিত নারী আসনে মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


গেজেট অনুযায়ী, আসন বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে বিএনপি জোট থেকে সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুন রায় চৌধুরীসহ আরও অনেকে রয়েছেন। অন্যদিকে জামায়াত জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, মাহমুদা আলম মিতুসহ ১২ জন নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।


এদিকে একই আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নবনির্বাচিত এসব নারী সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ