ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:২৩ সময়
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমার থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎকেন্দ্র এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।


ঘটনার পরপরই কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।


আগুন নিয়ন্ত্রণে আসায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী