ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত

ফরিদপুরের নগরকান্দায় সড়কে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায়
  • আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, গণপিটনিতে চালক নিহত

ফরিদপুরের নগরকান্দায় সড়কে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহযোগী। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম হান্নান (৪৫)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা। আহতরা হলেন নাঈম (২২) ও আল-আমিন (২৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক দ্রুত গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে যাচ্ছিল। পথচারীদের মতে, ট্রাকটি একাধিক এলাকায় দুর্ঘটনার পর পালিয়ে আসছিল। পরে বিলনালিয়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। পাশাপাশি ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়।


পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রাকটি একাধিক এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী