ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স, রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দের গোলরক্ষক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ যুক্তরাষ্ট্রের মাটিতে গোলের পর ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি বিশ্বকাপের ‘অভিষেক’ ম্যাচেই কেপ ভার্দের চমক, আটকে দিলো স্পেনকে স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড ইমানের দুর্দান্ত গোল, এগিয়ে থেকে বিরতিতে মিশর শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন কেপ ভার্দের গোলরক্ষক

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩০ সময়
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


এর আগে গত ৯ এপ্রিল আদেশ দেওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। ফলে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের তারিখ দুই দফা পরিবর্তন হয়েছে। গত ১১ মার্চ আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, অভিযোগের পক্ষে প্রসিকিউশন গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং আসামিদের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ততাও দেখাতে ব্যর্থ হয়েছে।


অন্যদিকে, গত ২ মার্চ প্রসিকিউশন অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে আসামিরা উসকানিমূলক ভূমিকা পালন করেন। তাদের বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর সহিংসতা এবং কারফিউ জারির পরিবেশ তৈরি হয়, যার ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল