ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয় ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২৫ সময়
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।


ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটসম্পন্ন সংগ্রাম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন ছিল। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশগ্রহণ করে এবং হাজার হাজার ভারতীয় সৈন্য এই দেশের মাটিতে প্রাণ বিসর্জন দেয়। তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের পথে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার মতে, এই সমর্থন না থাকলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কঠিন হয়ে পড়ত।


মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে তিনি আক্ষেপ করে বলেন, সাম্প্রতিক কোনো স্বল্পমেয়াদি আন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করা হলে তা এই মহান সংগ্রামের মর্যাদাকে খাটো করে। এ ধরনের তুলনা তাকে ব্যক্তিগতভাবে ব্যথিত করে বলেও উল্লেখ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?