ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ইরান ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের মধ্যে রয়েছে এবং দেশটি কার্যত
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
ইরান ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের মধ্যে রয়েছে এবং দেশটি কার্যত ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের শীর্ষ নেতৃত্ব নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এবং অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দিতে চাচ্ছে। তবে এই বার্তা কীভাবে তাঁর কাছে পৌঁছেছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন।


অন্যদিকে, দুই মাসের সংঘর্ষ শেষে ইরান নতুন একটি শান্তি প্রস্তাব দিয়েছে, যেখানে সাময়িক যুদ্ধবিরতির পাশাপাশি পারস্য উপসাগরে নৌপথ সংক্রান্ত বিরোধ সমাধান না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় অগ্রগতি স্থগিত রাখার শর্ত যুক্ত করা হয়েছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী এবং তিনি নিয়মিতভাবে তাঁর উপদেষ্টাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।


এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে উপসাগরীয় অঞ্চলের নেতারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সেখানে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বরং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় অঞ্চলটির দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে।


উল্লেখ্য, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানের কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে জটিলতা তৈরি হয়। সাম্প্রতিক সংঘাতে হাজারো মানুষের প্রাণহানির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও ট্রাম্পের বিশেষ দূতদের সফর বাতিল হওয়ায় কূটনৈতিক অগ্রগতি অনিশ্চয়তায় পড়েছে।


অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন এবং মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল