ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি আম্মার ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকেই গ্রেপ্তার করল পুলিশ আওয়ামী লীগের মতো বিএনপিও ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ ‘ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া উচিত’ এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না: হাসনাত আব্দুল্লাহ

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে পার্থ

জাতীয় সংসদে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণ রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে পার্থ

জাতীয় সংসদে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণ রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে ধর্ম বা ভৌগোলিকভাবে বিভক্ত করা সম্ভব নয়, তবে মুক্তিযুদ্ধের ইতিহাসে শত্রু পক্ষ ছিল রাজাকাররা।


তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা কাদের সঙ্গে যুদ্ধ করেছি? নিশ্চয়ই হাওয়ার সঙ্গে নয়, আমরা রাজাকারদের সঙ্গেই যুদ্ধ করেছি।” আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক প্রসঙ্গ টেনে আরও বলেন, “জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না এবং জঙ্গি আখ্যা দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগও নেই, বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রশ্নও উঠতে পারে না।”


এদিন সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে সংসদে আলোচনার সময় পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।


এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিক বিষয়ে কারও অবদান তুলে ধরতে গিয়ে অন্য কারও অবদান খাটো করা উচিত নয়। তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ বা দলীয় পরিচয় নাগরিক অধিকার, যা নিয়ে প্রশ্ন তোলা সংবিধানসম্মত নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?