ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ: ইরানের সেনাবাহিনী

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিকে তারা এখনও ‘যুদ্ধকালীন অবস্থা’ হিসেবে বিবেচনা করছে। জাতীয়
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ: ইরানের সেনাবাহিনী

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিকে তারা এখনও ‘যুদ্ধকালীন অবস্থা’ হিসেবে বিবেচনা করছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও উচ্চ সতর্কতায় রয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরানি সেনাবাহিনী নিয়মিত গোয়েন্দা নজরদারি ও সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে।


দেশটির এক সামরিক মুখপাত্র বলেন, পরিস্থিতি বাইরে থেকে স্থিতিশীল মনে হলেও কৌশলগত দিক থেকে তারা পূর্ণ যুদ্ধকালীন প্রস্তুতিতে রয়েছে। তার মতে, প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং কোনো ধরনের আগ্রাসন বা উসকানি এলে শত্রুপক্ষকে নতুন ধরনের সামরিক প্রযুক্তি ও কৌশলের মুখোমুখি হতে হবে।


সামরিক বাহিনীর এই অবস্থানকে বিশ্লেষকরা আঞ্চলিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে, সম্ভাব্য যেকোনো উত্তেজনা মোকাবিলায় ইরান আকাশসীমা ও সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল