ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতরা সবাই রংপুর থেকে চিকিৎসা শেষে মাইক্রোবাসযোগে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।


নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের আট বছরের মেয়ে মোছা. ছাদিয়া, একই উপজেলার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, সংঘর্ষের পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন হামিদুল ইসলাম, শান্তা, সমের আলী ও মোছা. জবা। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়দের দ্রুত উদ্ধার অভিযানে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস