ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস: পাঁচ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস: পাঁচ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত কয়েক দিন অব্যাহত থাকতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহীর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।


পরবর্তী ২৪ থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে অতি ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। অন্যদিকে ঢাকা, রাজশাহী ও রংপুরে বৃষ্টি কিছুটা কমলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বিস্তৃত হতে পারে। বিশেষ করে ঢাকা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত পরিস্থিতি প্রায় একই থাকতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।


বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল