ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীতে অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৬ সময়
রাজধানীতে অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনের অংশ হিসেবে নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের আবাসিক এলাকায় বিশেষভাবে তল্লাশি পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন মোহাম্মদপুর থানা এলাকা থেকে আটক করা হয়। এছাড়া হাতিরঝিল থেকে ১০ জন, আদাবর থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৬ জন, তেজগাঁও থানা থেকে ৪ জন এবং শেরেবাংলা নগর এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। ডিএমপি আরও জানিয়েছে, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের