ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে টেকসই অংশীদারত্ব গড়তে আগ্রহী জাপান, বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার টি–টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার টি–টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ফলে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস।


চোটের কারণে ম্যাচে নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি, যিনি টস করতে আসেন। বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজানো হয়েছে। পেস আক্রমণে আছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল। স্পিন বিভাগে দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।


বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরীফুল ইসলাম।


নিউজিল্যান্ডের একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু