ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

আর্থিক সংকটে করাচি বন্দর লিজ বা বিক্রি করে দিচ্ছে পাকিস্তান

চরম আর্থিক সংকটের জেরে জরুরি অর্থের যোগান দিতে করাচি সমুদ্রবন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের চিন্তা করছে
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১:৩ সময়
আর্থিক সংকটে করাচি বন্দর লিজ বা বিক্রি করে দিচ্ছে পাকিস্তান ছবি : অনলাইন

চরম আর্থিক সংকটের জেরে জরুরি অর্থের যোগান দিতে করাচি সমুদ্রবন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের চিন্তা করছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টোকিওভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

প্রতিবেদনে বলা হয়, জরুরি তহবিল গঠনের জন্য গত বছর পার্লামেন্টে আইন প্রণয়ন করে পাকিস্তান সরকার। সম্প্রতি করাচি বন্দর হস্তান্তরের জন্য জরুরি কমিটি গঠনের কথা জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী। এর আগে পাকিস্তান ও আমিরাতের মধ্যে হওয়া আন্তঃসরকার চুক্তি নিয়ে পাকিস্তানের মন্ত্রিপরিষদ বেশ কয়েকটি বৈঠকও হয়েছে।

তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি পাকিস্তান সরকার আমিরাতের কাছে করাচি বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায় নাকি বন্দরটি বিক্রি করতে চায় তাও জানা যায়নি।

করাচি বন্দর আরব সাগরের উত্তরে এবং ওমান উপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এটি পাকিস্তানের প্রধান সমুদ্র বন্দর। এর মাধ্যমে দেশটির ৬০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ভয়াবহ বন্যার সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় পাকিস্তানের অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে। সম্প্রতি চীন থেকে এক বিলিয়ন ডলার ঋণ নিয়েছে দেশটি। শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি তুলনা করা যায় বলে মন্তব্য করেছে নিক্কেই এশিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা