ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব, ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড ফগিং মেশিনে মশা মরে না: ডিএনসিসি প্রশাসক ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়: সড়ক প্রতিমন্ত্রী আর্থিক খাতের রাজনীতিকীকরণে ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দূষণ সূচকে দিল্লির পরেই অবস্থান করছে নেপালের
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দূষণ সূচকে দিল্লির পরেই অবস্থান করছে নেপালের কাঠমান্ডু এবং তৃতীয় স্থানে রয়েছে চীনের চেংদু। অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ুমান আজ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। তালিকায় ঢাকার অবস্থান ১৬ নম্বরে।


রোববার (২৬ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর রিয়েল-টাইম তথ্যে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্যমতে, দিল্লির দূষণ স্কোর ২৩২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় স্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অপরদিকে, ঢাকার দূষণ স্কোর ৯৪ রেকর্ড করা হয়েছে, যা আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী ‘সহনীয়’ বা মাঝারি মানের বাতাস নির্দেশ করে।


বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১-১৫০ হলে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে ধরা হয়।


সূত্র: আইকিউএয়ার (IQAir)

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোহলির কারণেই ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ

কোহলির কারণেই ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ