ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৫ সময়
‘৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ওই সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


ফুয়াদ বলেন, শেখ হাসিনা নিজেই এক ভিডিও বক্তব্যে দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এ অবস্থায় তিনি প্রশ্ন তোলেন—যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী কি না? তাহলে কি দেশে দুই প্রধানমন্ত্রী বা দ্বৈত ক্ষমতার পরিস্থিতি তৈরি হয়েছে? বিএনপির রাজনীতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দলটি “৭২-এর সংবিধান” ঘিরে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা তাদের নিজস্ব আদর্শ ও ঘোষিত রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষায়, “যে পুঁজি ইতোমধ্যে ক্ষয় হয়ে গেছে, সেটিকে কেন্দ্র করে আবারও রাজনীতি শুরু করা হচ্ছে।”


বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনি সংবিধানের কারণে নয়, বরং জুলাইয়ের আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী হয়েছেন।” তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের বৈধতা এসেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে, সংবিধান থেকে নয়। সমাবেশে তিনি পঞ্চম সংশোধনী পুনর্বহালের প্রসঙ্গ তুলে বলেন, এটি ১৯৭২ সালের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে যারা ওই সংবিধানকে কেন্দ্র করে রাজনীতি করছেন, তাদের ইতিহাস স্মরণ করার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের