ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

দৌড়ে মানুষের রেকর্ড ভাঙলো চীনা রোবট

চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট বেইজিং হাফ ম্যারাথনে দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত রোববার (১৮ এপ্রিল)
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৪ সময়
দৌড়ে মানুষের রেকর্ড ভাঙলো চীনা রোবট

চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট বেইজিং হাফ ম্যারাথনে দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত রোববার (১৮ এপ্রিল) ২০২৬ বেইজিং ই-টাউন হাফ ম্যারাথন-এ এই বিস্ময়কর সাফল্য দেখায় রোবটটি। সংবাদ সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়, রোবটটি মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে ২১ কিলোমিটারের দৌড় শেষ করে, যা মানুষের বিদ্যমান বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। চলতি বছরের মার্চে লিসবনের একটি দৌড়ে উগান্ডার অ্যাথলেট জ্যাকব কিপলিমো একই দূরত্ব প্রায় ৫৭ মিনিটে শেষ করেছিলেন।


গত বছর প্রথমবার এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। তখন বিজয়ী রোবট সময় নিয়েছিল ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড। সে তুলনায় এ বছর রোবট প্রযুক্তিতে বড় ধরনের উন্নতি লক্ষ্য করা গেছে। রোবটটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। প্রতিষ্ঠানটির প্রকৌশলী ডু শিয়াওদি জানান, দক্ষ দৌড়বিদদের মতো করে রোবটটির নকশা করা হয়েছে। এর পা প্রায় ৯৫ সেন্টিমিটার লম্বা এবং এতে শক্তিশালী লিকুইড-কুলিং সিস্টেম ব্যবহৃত হয়েছে, যা অনেকটাই নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভরশীল। ভবিষ্যতে এই প্রযুক্তি শিল্পক্ষেত্রেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে।


প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলোর মধ্যে কেউ শুরুতেই পড়ে যায়, আবার কেউ দৌড়ের সময় ধাক্কা খায়। তবে প্রায় ৪০ শতাংশ রোবট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে দৌড় শেষ করতে সক্ষম হয়েছে, আর বাকি ৬০ শতাংশ ছিল রিমোট নিয়ন্ত্রিত। অনারের একটি রিমোট নিয়ন্ত্রিত রোবট সবচেয়ে দ্রুত সময়ে ৪৮ মিনিট ১৯ সেকেন্ডে দৌড় শেষ করলেও সেটি স্বয়ংক্রিয় না হওয়ায় চূড়ান্ত বিজয়ী হিসেবে বিবেচিত হয়নি।


এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানেও একই প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় রোবট ছিল, যারা যথাক্রমে প্রায় ৫১ মিনিট ও ৫৩ মিনিটে দৌড় সম্পন্ন করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ