ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

কমিটিতে নাম দেখে বিস্ময়, পদত্যাগ করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
কমিটিতে নাম দেখে বিস্ময়, পদত্যাগ করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে সংগঠনের সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক নেত্রী। এ ঘটনার পর শিগগিরই সংশোধিত কমিটি প্রকাশের কথা জানিয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক মনিরা শারমিন, সদস্যসচিব মাহমুদা আলম মিতু ও মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমসহ আরও ৪৮ জনকে যুক্ত করা হয়।


নতুন কমিটিতে সাগুফতা বুশরাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মনজিলা ঝুমাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কমিটির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি আগে থেকেই দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন এবং নতুন কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন। একই সঙ্গে তিনি সংগঠনের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।


দলীয় সূত্রে জানা গেছে, ১১ দলীয় নির্বাচনী জোটে এনসিপির সম্পৃক্ততা নিয়ে তার আপত্তি ছিল এবং সে কারণেই তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। কমিটি চূড়ান্ত করার আগে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি বলে দাবি করা হয়। এ বিষয়ে জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দ্যুতি অরণ্য চৌধুরী আগে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন বলেই তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে তার পদত্যাগের ঘোষণার পর বিষয়টি পুনর্বিবেচনা করে দ্রুত সংশোধিত কমিটি প্রকাশ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ