ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

বিদ্যুতের দাম না বাড়ানো জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা: অর্থ উপদেষ্টা

পতিত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতির কারণে জনজীবনে দুর্ভোগ ও দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
বিদ্যুতের দাম না বাড়ানো জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা: অর্থ উপদেষ্টা

পতিত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতির কারণে জনজীবনে দুর্ভোগ ও দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন মতবিনিময় সভা-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, পূর্ববর্তী সরকারের নীতিগত দুর্বলতার কারণে সৃষ্টি হওয়া মূল্যস্ফীতি পরিস্থিতি আরও জটিল হতে পারে, যার ফলে নিম্নবিত্ত ও অতি দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে। তবে তিনি জানান, জনগণের ওপর অতিরিক্ত চাপ এড়াতে বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং সংকটের মধ্যেও সেবা খাতে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চলছে। অর্থ উপদেষ্টা অতীত উদাহরণ টেনে বলেন, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের মতো কঠিন পরিস্থিতিও আগে মোকাবিলা করা হয়েছে, এবং বর্তমান সরকারও একইভাবে অর্থনীতি পুনর্গঠনের পথে এগোচ্ছে।


তিনি জানান, কৃষক ও সাধারণ মানুষের জন্য ‘কৃষক কার্ড’ এবং ‘ফ্যামিলি কার্ড’-এর মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা হচ্ছে, যেখানে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে রংপুর, রাজশাহীর পর ফরিদপুর অঞ্চলেও উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। তার মতে, সরকারের মূল লক্ষ্য হলো রাষ্ট্রব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী