ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

পতিত সরকারের রেখে যাওয়া বিশাল মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে: অর্থ উপদেষ্টা

পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে দেশের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
পতিত সরকারের রেখে যাওয়া বিশাল মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে: অর্থ উপদেষ্টা

পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে দেশের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় ওই অঞ্চলের জনপ্রতিনিধি, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বাগত বক্তব্যে তিতুমীর বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত সত্ত্বেও পূর্ববর্তী সরকারের সময়ের মূল্যস্ফীতির চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং নিম্নআয়ের মানুষ আরও আর্থিক চাপে পড়বে। তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার জনগণের স্বার্থ বিবেচনায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বাড়ায়নি। তবে এই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে।


আঞ্চলিক বৈষম্যের প্রসঙ্গ তুলে তিনি জানান, অতীতে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামা ওবায়েদ। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এছাড়া ফরিদপুরসহ আশপাশের কয়েকটি জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল