ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের শিশুদের জন্য জরুরি ভিত্তিতে ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল)
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের শিশুদের জন্য জরুরি ভিত্তিতে ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।


দূতাবাসের তথ্য অনুযায়ী, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে এই টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি ডোজ টিকা সরবরাহ করা হবে, যার মাধ্যমে প্রায় ১ কোটি ২০ লাখ পাঁচ বছরের কম বয়সী শিশু সুরক্ষার আওতায় আসবে।


এ উদ্যোগকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিদেশে সংক্রামক রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা হলে তা শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


দূতাবাস আরও জানায়, এই সহযোগিতা বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং সংক্রামক রোগ প্রতিরোধে আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও কার্যকর করবে।


সূত্র: মার্কিন দূতাবাস (ঢাকা)

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ