ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করে ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স বিমল ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।


জানা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী স্বপন চন্দ্র মন্ডল তার লাইসেন্সের নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রির পরিকল্পনা করেন। বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার তেল রাখার অনুমতি থাকলেও তিনি প্রায় ৯ হাজার লিটার ডিজেল সংগ্রহ করেন বলে অভিযোগ পাওয়া যায়।


গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় পেট্রোলিয়াম আইনের আওতায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়।


স্থানীয় কৃষকরা জানান, বোরো মৌসুমে সেচের জন্য ডিজেলের সংকটে তারা বিপাকে ছিলেন। প্রশাসনের এ উদ্যোগে ন্যায্যমূল্যে জ্বালানি পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার