ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এপ্রিলের দুই সপ্তাহে দেশে এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স হিসেবে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়
এপ্রিলের দুই সপ্তাহে দেশে এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স হিসেবে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১৩ ও ১৪ এপ্রিল—এই দুই দিনেই দেশে এসেছে ১৭১ মিলিয়ন ডলার সমপরিমাণ রেমিট্যান্স।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের এপ্রিলের একই সময়ে প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। সে তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ২ শতাংশ, যা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।


অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।


বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের বাড়তি অর্থ পাঠানো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ