ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যখাতে বাজেট ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা: প্রতিমন্ত্রী

ঢাকা, ৮ এপ্রিল (ইত্তেফাক) – দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করাই বর্তমান
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৭ সময়
স্বাস্থ্যখাতে বাজেট ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা: প্রতিমন্ত্রী

ঢাকা, ৮ এপ্রিল (ইত্তেফাক) – দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করাই বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘কমপ্রিহেনসিভ আই কেয়ার সার্ভিসেস’ (CECS) প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিগত বছরগুলোতে স্বাস্থ্যখাতে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। বর্তমান প্রশাসনের লক্ষ্য হলো এই ভঙ্গুর সিস্টেমকে সংস্কার করে জনবান্ধব করা।


ড. মুহিত জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্যখাতে বাজেট পাঁচগুণ বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে। তবে সক্ষমতার অভাবে অনেক ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ পুরোপুরি ব্যয় করা সম্ভব হচ্ছে না। তিনি নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অন্ধত্ব প্রতিরোধে আজীবন কাজ করেছেন এবং প্রতিমন্ত্রী হিসেবে এ ধরনের মহতী উদ্যোগে শামিল হওয়া নতুন অভিজ্ঞতা। প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের চোখের স্ক্রিনিং, ছানি অপারেশন এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হবে।


প্রতিমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের দ্রুত শনাক্ত করে থেরাপির মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। ড. মুহিত স্মরণ করিয়ে দেন, দৃষ্টি সুরক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্র এই অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি সমাজের অন্যান্য শিল্প উদ্যোক্তাদেরও মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।


উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. এ এস এম এম কাদির সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার