ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ মে

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ মে

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।


মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, এবং বাতিল প্রার্থীদের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তির জন্য ২৭ ও ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, এবং চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।


ইসি জানিয়েছে, রাজনৈতিক দল ও জোটভিত্তিক আসন বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ১৩টি আসন, এবং ছয়জন স্বতন্ত্র সদস্যরা এক আসন পাবেন।


সংরক্ষিত নারী আসনের জন্য প্রক্রিয়াটি পরোক্ষ নির্বাচন, যেখানে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে সদস্যরা নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে