ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে এবং ছয় দিনের
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময়
পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে এবং ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে। সরকারি সূত্র জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির মাস জিলহজ আগামী ১৮ মে শুরু হতে পারে। জিলহজের ১০ তারিখে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা, এবং এর আগের দিন অর্থাৎ আরাফাত দিবসে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।


সম্ভাব্য তারিখ অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) হজ শুরু হবে এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহার দিন। সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনিবার ও রবিবার। তাই হজ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে সরকারি ছুটি চলবে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত।


এই ছুটির পরিকল্পনা অনুযায়ী সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ