ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: তিমুর লিসতের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতি বিজয়ের সরকার আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ‘এখনো জুলাইয়ের ভয়ানক দিনগুলোর ছবি ভেসে উঠে’ পেলে-মেসির অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিতে পারেন ওলিসে

শিউলি...

এগারো বছর ধরে এক মুদি দোকানের বারান্দায় রাত কাটায় শিউলি। সারাদিন ভিক্ষা করে, রাতে এসে শোয়। নিজের পুরো
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৭ সময়
শিউলি...

এগারো বছর ধরে এক মুদি দোকানের বারান্দায় রাত কাটায় শিউলি। সারাদিন ভিক্ষা করে, রাতে এসে শোয়। নিজের পুরো নামও মনে নাই তার—কারণ ডাকার মতো কেউ নেই। উল্টা পাশে আরেক দোকানের বারান্দায় থাকে করিম। এক চোখ অন্ধ, সেও ভিক্ষা করে। মাঝে মাঝে কাছে এসে জিজ্ঞেস করে—“আজ কী খাইলা?” শিউলি রেগে তাড়িয়ে দেয়। পুরুষ মানুষকে সে বিশ্বাস করে না।


করিম তবুও হাল ছাড়ে না। কখনো ফল এনে দেয়, রাতে শুয়ে গান গায়। গান শুনে শিউলির বিরক্ত লাগে, কখনো ইট ছুঁড়ে মারে। করিম চুপ হয়ে যায়, আবার পরের রাতেই গান শুরু করে। একদিন শিউলির জ্বর হয়। করিম ভয় পেতেও কাছে আসে, সাহায্য করতে চায়। কিন্তু শিউলি তাকে তাড়িয়ে দেয়। করিম কিছু না বলে মাথার পাশে একটা আপেল রেখে চলে যায়।


পরের রাতে আবার জ্বর। এইবার শিউলির ভীষণ ভয় লাগে। প্রথমবার সে করিমকে খোঁজে। পাশের বারান্দায় তাকায়—কেউ নেই। ভোরে হৈচৈ শুনে এগিয়ে গিয়ে দেখে, করিম পড়ে আছে। রাতে গুলিতে মারা গেছে।


শিউলি চুপচাপ নদীর পাশে গিয়ে দাঁড়ায়। কালো পানির দিকে তাকিয়ে বুঝতে পারে— সে এতদিন একা ছিল না। আজ সত্যিই একা হয়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী