ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ

চলমান মধ্যপ্রাচ্য সংকটে সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৫ সময়
সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ

চলমান মধ্যপ্রাচ্য সংকটে সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আবুধাবিতে আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি আমিরাতের প্রেসিডেন্টের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর একটি ব্যক্তিগত বার্তা হস্তান্তর করেন। এতে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমিরাতের সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সাম্প্রতিক হামলা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনাও জানানো হয়েছে।


একইসঙ্গে আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানকার সরকারের নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। বৈঠকে আমিরাতের পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। তারা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সাম্প্রতিক ঘটনায় নিহত দুই বাংলাদেশির জন্য শোক প্রকাশ করেছে।


দুই পক্ষই কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে এবং ভবিষ্যতে বাণিজ্য, শিক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। এই সফরকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই