ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

বন্ধ হয়ে গেল শিফা হাসপাতাল; মৃত্যুর মুখোমুখি ৩৯ শিশুসহ শত শত প্রাণ

অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতালটি শেষ পর্যন্ত জ্বালানীর অভাবে বন্ধ করে দিতে হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৫৯ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৫৯ সময়
বন্ধ হয়ে গেল শিফা হাসপাতাল; মৃত্যুর মুখোমুখি ৩৯ শিশুসহ শত শত প্রাণ ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতালটি শেষ পর্যন্ত জ্বালানীর অভাবে বন্ধ করে দিতে হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা গতকাল (শনিবার) বলেছেন, জ্বালানীর অভাবে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় আল-শিফা হাসপাতালের সব রকম কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে সেখানকার ইনকিউবেটরে থাকা ৪৫ শিশুর মধ্যে ৩৯ শিশু এখন মৃত্যুর ঝুঁকির মুখে রয়েছে।


বন্ধ হয়ে যাওয়ার আগে শনিবার পর্যন্ত আল-শিফা হাসপাতালে অন্তত ৭০০ রোগীর চিকিৎসা চলছিল যাদের বেশিরভাগই ইসরাইলি পাশবিক হামলায় আহত রোগী। এছাড়া, ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলা থেকে প্রাণে বাঁচতে হাসপাতাল চত্বরে আশ্রয় নিয়েছেন অন্তত ১৫ হাজার ফিলিস্তিনি।


এরই মধ্যে গতকাল (শুক্রবার) আল-শিফা হাসপাতালে বর্বরোচিত হামলা চালিয়েছে মানবতার শত্রু  ইসরাইল। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আল-শিফা হাসপাতালে শনিবারের হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটি কঠোরভাবে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। তারা সবাইকে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।


জ্বালানি সংকটের কারণে হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া বলেছেন, আমরা নিশ্চিত মৃত্যু থেকে মাত্র কয়েক মিনিট দূরে আছি। তিনি আরও বলেন, হাসপাতালের ভবনগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। কোনো ব্যক্তি হাসপাতাল চত্বরে বের হলেই ইসরাইলি সেনারা তাকে গুলি করছে।


দখলদার সেনারা দাবি করছে, আল-শিফা হাসপাতাল ও এর ঠিক তলদেশে ভূগর্ভস্থ বাঙ্কারে সদরদপ্তর প্রতিষ্ঠা করেছে হামাস। এই অজুহাতে হাসপাতালটিকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল। তবে হামাস পত্রপাঠ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গাজা থেকে একজন সংবাদদাতা জানিয়েছে, মার্কিন দাতা সংস্থা ইউএস এআইডি’র তত্ত্বাবধানে আল-শিফা হাসপাতালটি নির্মিত হয়েছে। কাজেই এটির সঙ্গে ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের সম্পর্ক থাকা সম্ভব নয়।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ