ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৩ সময়
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফছার সরদার (৪৫) ওই এলাকার কাজি সরদারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে হাত-পা বাঁধা এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।


স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসীরা আশঙ্কা করছেন, এ ঘটনার পর এলাকায় আরও অস্থিরতা তৈরি হতে পারে। নিহতের পরিবার ও স্থানীয়রা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সাঁথিয়া থানার পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা