ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

মাফিজুলের আর বিদেশ যাওয়া হলো না

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মাফিজুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
মাফিজুলের আর বিদেশ যাওয়া হলো না

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মাফিজুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাফিজুল ইসলাম ও তার সহযাত্রী সিফাত মিয়া মোটরসাইকেলে করে পলাশ উপজেলার চরসিন্দুরে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় মনোয়ারা বেগম নামে এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে আঘাত করে।


দুর্ঘটনায় মাফিজুল ইসলাম, সিফাত মিয়া ও মনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাফিজুল ইসলামের মৃত্যু হয়। বর্তমানে আহত সিফাত মিয়া জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এবং মনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতের পরিবার জানায়, মাফিজুল ইসলাম বিদেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল এবং সেদিনও প্রশিক্ষণে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।


পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা