ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি

ঢাকায় চার স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে বাস

রাজধানীতে আরামবাগ, গাবতলী, গুলিস্তান ও যাত্রাবাড়িতে চারটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এছাড়া ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে একটি
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৩, সকাল ৮:৫৪ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৩, সকাল ৮:৫৪ সময়
ঢাকায় চার স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে বাস ছবি: সংগৃহীত
রাজধানীতে আরামবাগ, গাবতলী, গুলিস্তান ও  যাত্রাবাড়িতে চারটি  বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এছাড়া ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে রাস্তায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এদিকে, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অন্যদিকে, গুলিস্তানে রাত ৯টার দিকে সেখানে আহাদ পুলিশবক্সের সামনে সময় নিয়ন্ত্রণ নামের একটি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনছে।  

অপরদিকে যাত্রাবাড়িতেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের কনট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীতে চারটি বাসে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  চারটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিটকে আগুন নেভানোর কাজে পাঠানো হয়েছে।

অপরদিকে, ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব বিশ্বাস জানান, শনিবার  সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তদন্ত চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস