ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

৯০ দিনে স্বর্ণের দাম রেকর্ড ৫০ বার সমন্বয়

চলতি বছরের শুরু থেকেই দেশের স্বর্ণবাজারে দেখা দিয়েছে নজিরবিহীন অস্থিরতা। মাত্র তিন মাসে ৫০ বার দামের সমন্বয় করেছে
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
৯০ দিনে স্বর্ণের দাম রেকর্ড ৫০ বার সমন্বয়

চলতি বছরের শুরু থেকেই দেশের স্বর্ণবাজারে দেখা দিয়েছে নজিরবিহীন অস্থিরতা। মাত্র তিন মাসে ৫০ বার দামের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা অতীতের তুলনায় অনেক বেশি। বাজুসের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে যেখানে ১৭ বার দাম সমন্বয় করা হয়েছিল, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। সব মিলিয়ে প্রথম প্রান্তিকে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২০ হাজার ৫২৯ টাকা।


বছরের শুরুতেই ১ জানুয়ারি স্বর্ণের দামে কিছুটা স্বস্তি এলেও তা বেশিদিন টেকেনি। জানুয়ারির মাঝামাঝি সময়ে একের পর এক দাম বাড়তে থাকে। ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে টানা ৬ দফা বৃদ্ধিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম পৌঁছে যায় ২ লাখ ৫২ হাজার টাকার ওপরে। মাসের শেষদিকে একদিনেই বড় অঙ্কের বৃদ্ধি এনে দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই বড় পতনও দেখা যায়। ফেব্রুয়ারিতেও একই ধারা অব্যাহত থাকে। ১৫ দফা সমন্বয়ের মধ্যে ৮ বার দাম বেড়েছে, ৭ বার কমেছে। মাস শেষে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ৬৮ হাজার টাকায়।


মার্চ মাসে দামের ওঠানামা আরও নাটকীয় হয়ে ওঠে। ১৬ বার সমন্বয়ের মধ্যে মাসের মাঝামাঝি সময়ে টানা কয়েক দফা কমে দাম নেমে আসে ২ লাখ ৩৪ হাজার টাকার ঘরে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে। তবে মাসের শেষ দিকে আবারও দাম বাড়তে শুরু করে। সর্বশেষ ৩১ মার্চের হিসাবে, দেশে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।


বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলারের দর এবং আমদানি ব্যয়ের ওঠানামা—সব মিলিয়ে স্বর্ণবাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে দেশের ক্রেতা ও ব্যবসায়ীদের ওপর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা