ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতি শুরুর প্রায় এক মাস
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, বিকাল ৬:২ সময়
মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতি শুরুর প্রায় এক মাস পর পেন্টাগনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাজারো নৌ ও মেরিন সেনা ইতোমধ্যে অঞ্চলটিতে পৌঁছেছে। দৈনিক ইত্তেফাকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিরাপত্তার কারণে সেনাদের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।


সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার নির্ধারিত অপারেশন এলাকায় পৌঁছেছে। জাহাজটির দায়িত্বপূর্ণ এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া পর্যন্ত বিস্তৃত। প্রতিবেদনে আরও বলা হয়, ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ মোতায়েন করা হয়েছে, যেখানে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা রয়েছে। জাহাজটি এর আগে জাপানের কাছাকাছি অবস্থান করছিল।


এদিকে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্থলবাহিনী না পাঠিয়েও ইরান ইস্যুতে তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং সংঘাত কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।


বিশ্লেষকদের মতে, এই নতুন সামরিক মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলবে।


সূত্র:  সেন্টকম, মার্কিন পররাষ্ট্র দপ্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প