ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

স্টোকসের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

বেন স্টোকসের সেঞ্চুরিতে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। আজ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৩, সকাল ৯:৪ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৩, সকাল ৯:৪ সময়
স্টোকসের সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড ছবি: সংগৃহীত
বেন স্টোকসের সেঞ্চুরিতে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো  ইংল্যান্ড। আজ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। রান বিবেচনায় বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

এই জয়ে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের তলানি থেকে সপ্তমস্থানে উঠলো ইংল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ৪ করে পয়েন্ট নিয়ে অষ্টম থেকে দশম পর্যন্ত আছে যথাক্রমে- বাংলাদেশ, শ্রীলংকা ও নেদারল্যান্ডস। টেবিলের এই শেষ চার দল ইংল্যান্ড-বাংলাদেশ-শ্রীলংকা ও নেদারল্যান্ডস, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য বাকী দু’টির স্থানের জন্য লড়াই করছে।

নেদারল্যন্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রান করে ইংল্যান্ড। বিশ^কাপে প্রথম সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৮৪ বলে ১০৮ রান করেন স্টোকস। জবাবে ৩৭ দশমিক ২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এই হারে সেমির স্বপ্ন ভঙ্গ হলো ডাচদের।

পুনেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ৭ ওভারে ইংলিশদের ৪৮ রান এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন ২টি চারে ১৫ রান করা বেয়ারস্টো।

বেয়ারস্টোর সাথে না হলেও তিন নম্বরে নামা জো রুটের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে হাফ-সেঞ্চুরি গড়েন মালান। দু’জনে মিলে ৮০ বল মোকাবেলা করে দলকে ৮৫ রান এনে দেন। জুটিতে ৩৫ বলে ২৮ রান অবদান রেখে ফিরেন রুট।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস