ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) নিয়মিত
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৩২ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৩২ সময়
বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ জাতিসংঘের ছবি : সংগৃহীত
বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে চলমান পরিস্থিতি ও গণগ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করে আটকের অভিযান অব্যাহত রেখেছে। ক্ষমতাসীন দলের সেক্রেটারি বলেছেন, জাতিসংঘ অকেজো এবং কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থাটির আর কোনও ভূমিকা নেই। বাংলাদেশে ৮ হাজার বিরোধী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং পুলিশের হাতে সর্বত্র মানুষ নিহত হচ্ছে, এ বিষয়ে আপনার অবস্থান কী?

জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয়। আমি মনে করি, বিভিন্ন সময়ে এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন- আপনি জাতিসংঘের কোন অংশের কথা বলছেন, তা সবসময় উল্লেখ করবেন। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে গত সপ্তাহে আমরা যা বলেছি, এখনও তাই উল্লেখ করব। বাংলাদেশে গণগ্রেপ্তারসহ সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে।

এর আগে আসন্ন নির্বাচনকে ঘিরে জাতিসংঘ বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার, হয়রানি ও সহিংসতা দেখতে চায় না বলে জানিয়েছিল সংস্থাটি। এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন বলেও চলতি নভেম্বরের শুরুতে জানিয়ে দেয় জাতিসংঘ।

গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে আমি মনে করি আমরা খুব স্পষ্টভাবেই কথা বলেছি। আমরা এই সময়ে কোনও ধরনের হয়রানি বা নির্বিচারে গ্রেপ্তার বা সহিংসতা চাই না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের