ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জন্মনিবন্ধন দিবসে নতুন বন্দোবস্তের ভাবনা ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’ বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ গড়ে তুলেছিল। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের অনেক আকাঙ্ক্ষা এখনও অপূর্ণ।


ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। নতুন সরকারের অধীনে মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে বসবাস করবে এবং দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর এবং গণভোটের মাধ্যমে জনগণ এটি সমর্থন দিয়েছে। সরকারের মধ্যে অনীহা থাকা কাম্য নয়, তাই অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। তিনি মহান স্বাধীনতা দিবসে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ-বিগ্রহের কারণে মানবতা হুমকির মুখে। এ সংকটময় মুহূর্তে তিনি দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা