ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নাশকতাকারিদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

রাজধানীতে কোনো নাশকতাকারী বা যানবাহনে পেট্রোল বোমা দেওয়া ব্যক্তিদের হাতেনাতে ধরে তথ্য প্রমাণসহ পুলিশকে দিলে নগদ ২০ হাজার
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৩, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৩, দুপুর ২:৩২ সময়
নাশকতাকারিদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ছবি : সংগৃহীত
রাজধানীতে কোনো নাশকতাকারী বা যানবাহনে পেট্রোল বোমা দেওয়া ব্যক্তিদের হাতেনাতে ধরে তথ্য প্রমাণসহ পুলিশকে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে রাজধানীর পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে এই পুরস্কার ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, হরতাল-অবরোধে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে এক দফার দাবিতে আন্দোলন করে আসা বিএনপি গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয়। এতে সারাদেশ থেকে দলটির লাখো নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হন। তবে মহাসমাবেশের শুরুর দেড় ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং অনেকে আহত হন। এক যুবদল নেতাও মারা যান। পরে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে কয়েক মিনিটের মধ্যে নয়াপল্টনের দখল নেয়। 

পুলিশি অভিযানের মুখে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ায় পরদিন ২৯ অক্টোবর সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল পালন শেষে এক দিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে টানা সর্বাত্মক অবরোধের ডাক দেয় বিএনপি। সেই কর্মসূচি শেষ হওয়ার পর আবারও দুই দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি, যা গতকাল ভোর থেকে শুরু হয়ে চলবে মঙ্গলবার ভোর পর্যন্ত।

অনেকে খোলা পেট্রোল বিক্রি করছে বিষয়টি অবগত করলে ডিএমপি কমিশনার বলেন, কেউ যদি খোলা পেট্রোল বিক্রি করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। আর যদি কেউ চুপ করে বিক্রি করে, অবশ্যই পরবর্তীতে বিষয়টি জানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেকে খোলা পেট্রোল বিক্রি করেন ড্রামে করে সেটা আজকে থেকে বন্ধ হয়ে গেল। ঢাকা ও ঢাকার বাইরে যারা এমন খোলা পেট্রোল বিক্রি করছেন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, পুলিশ দিনরাত কাজ করছে। প্রতিটি পেট্রোল পাম্পে একবার করে হলেও পুলিশ সদস্যরা গিয়ে খোঁজখবর নেন। সারা ঢাকায় পুলিশ দৃশ্যমান। সিভিল পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের