ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত অন্তত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল। তবে আহতদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, অনেকেই ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান।ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সংঘাত চলতে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক মহল পর্যবেক্ষণ করছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন