ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

বায়ার্নের শিরোপা উদযাপনে ‘কাকাতুয়া–রহস্য’

জার্মান লিগ বুন্দেসলিগা-তে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। রেকর্ড ৩৫তম শিরোপা ঘরে তুলেছে দলটি। রোববার (১৯ এপ্রিল) আলিয়েঞ্জ
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়
বায়ার্নের শিরোপা উদযাপনে ‘কাকাতুয়া–রহস্য’

জার্মান লিগ বুন্দেসলিগা-তে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। রেকর্ড ৩৫তম শিরোপা ঘরে তুলেছে দলটি। রোববার (১৯ এপ্রিল) আলিয়েঞ্জ অ্যারেনায় স্টুটগার্ট-কে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা নিশ্চিত করে ভিনসেন্ট কোম্পানি-র শিষ্যরা। এই জয়ের মাধ্যমে শেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই লিগ শিরোপা জিতলো বাভারিয়ানরা। শিরোপা নিশ্চিত হওয়ার পর অভিনব এক উদযাপনে মেতে ওঠেন খেলোয়াড়রা—যেখানে ছিল ‘লাকি কাকাতুয়া’র উপস্থিতি।


দলের মিডফিল্ডার লিওন গোরেস্কা উদযাপনে একটি সাদা কাকাতুয়ার মূর্তি নিয়ে আসেন। খেলোয়াড়দের গায়েও দেখা যায় কাকাতুয়া আঁকা টি-শার্ট। এতে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় কৌতূহল। জানা গেছে, গত বছর ফ্রাইবুর্গ-লেভারকুজেন ম্যাচ দেখার সময় এই কাকাতুয়ার মূর্তি প্রথম আসে দলের নজরে। ম্যাচটি ড্র হওয়ায় বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়েছিল। এরপর থেকেই এটিকে ‘লাকি চার্ম’ হিসেবে বিবেচনা করা শুরু হয়।


মূর্তিটি মূলত একটি রেস্তোরাঁর মালিক মাইকেল ক্যাফারের ছিল, যিনি পরে এটি বায়ার্নকে উপহার দেন। এরপর থেকে কোচ কোম্পানি ও খেলোয়াড়রা এটিকে অনানুষ্ঠানিক মাসকট হিসেবে ব্যবহার করছেন। তবে শিরোপা জয়ের পর বড় কোনো উদযাপন করেনি বায়ার্ন। তাদের লক্ষ্য এখন ট্রেবল জেতা। কোচ কোম্পানি বলেন, মৌসুম এখনও শেষ হয়নি, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর ২৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ-এর সেমিফাইনালে পিএসজি-র বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স