ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন বরেণ্য রাজনীতিবিদ ও সংসদ সদস্য মির্জা আব্বাস–এর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন বরেণ্য রাজনীতিবিদ ও সংসদ সদস্য মির্জা আব্বাস–এর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।


এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে শুক্রবার রাতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।


এদিকে শুক্রবার জুমার নামাজের পর হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় উপস্থিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা ও শারীরিক জটিলতা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ