ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি— মিরাজের রান আউট নিয়ে লিটন দাস

মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ম্যাচের ফলের
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১৫ সময়
এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি— মিরাজের রান আউট নিয়ে লিটন দাস

মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ–এর করা একটি বিতর্কিত রান আউট। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে বল করতে আসেন মিরাজ। ওভারের চতুর্থ বলে ব্যাটার মোহাম্মদ রিজওয়ান শট খেললে বলটি বোলারের দিকে যায় এবং মিরাজ পা দিয়ে সেটি থামান।


এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি তুলে মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি বল ধরার আগেই মিরাজ বলটি স্টাম্পে ছুড়ে মারেন। পরে থার্ড আম্পায়ার সালমানকে আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠেই হেলমেট ছুড়ে মারেন সালমান। সাজঘরে ফেরার সময়ও তার অসন্তোষ স্পষ্ট দেখা যায়। ঘটনাটি নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই মিরাজের সমালোচনা করলেও, বাংলাদেশের ব্যাটার লিটন দাস অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন।


ম্যাচ শেষে ব্রডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটি আন্তর্জাতিক ম্যাচ এবং নিয়ম অনুযায়ী ব্যাটার আউট হলে সেটি স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধে নয়। অন্যদিকে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, নিয়মের মধ্যেই আউট হয়েছে, তবে তার মতে স্পোর্টসম্যান স্পিরিটের জায়গা থেকে বিষয়টি অন্যভাবে দেখা যেতে পারত। তিনি জানান, ব্যক্তিগতভাবে হলে তিনি ভিন্ন সিদ্ধান্ত নিতেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস